সূর্যস্নান একদিন মানুষ বিলীন হবে, পৃথিবীর বুকে, তবু তার কার্বন পড়ে রবে, সবকিছু নিঃশব্দ, নিঃসঙ্গ, প্রাচীন সূর্য উঠবে ধীরে—নির্জন দিগন্তে স্থির, মানুষের সকল স্মৃতি তবু থাকবে তার শিরে। এই ঘূর্ণায়মান পৃথিবীর বুকে গড়েছি বাড়ি, নীল রঙের মার্বেল, যেখানে স্বপ্নের বাসা ভারী, অনন্ত সফরে পা বাড়িয়েছি, দূর বহুদূরে, ছেড়ে এসেছি কোলাহল, রেখেছি স্মৃতি মুছে ফেলে। অগণিত শতাব্দী কেটে যায় মহাকাশে, পিছনের পথে, সেই সব মানুষেরা হাসে, যেখানে তারা জন্মায়, কাঁদে আর মরে, নিঃশব্দ বিকেলে জ্বলে তারা, আকাশজুড়ে। এই ঘূর্ণায়মান পৃথিবীর বুকে গড়েছি বাড়ি, নীল রঙের মার্বেল, যেখানে স্বপ্নের বাসা ভারী, অনন্ত সফরে পা বাড়িয়েছি, দূর বহুদূরে, ছেড়ে এসেছি কোলাহল, রেখেছি স্মৃতি মুছে ফেলে। কালযুগের বুকের মাঝে লুকিয়ে আছে ক্রন্দন, মাটির তলে যাবে সেই সব স্মৃতি, ধূলিতে যতক্ষণ, কাঁদা পৃথিবী শুষে নেবে সব, শ্মশানের আগুনের তলে, ফিরে যাবে সে মা’র কোলে, উজ্জ্বল তার উষ্ণ কোলে। সূর্যসমুদ্রে মিশে যাওয়া স্বপ্ন নিয়ে, মায়ের কোলে ফিরে আসবে পৃথিবী ধীরে, অতল এক বিশাল জ্যোতির মাঝে বিশ্রাম, সেখানে শেষ হবে, এই জীবনযাত্রার পায়ে। তবু আমরা নাচি এই পৃথিবীর বুক জুড়ে, ছোট ছোট মুহূর্তে স্মৃতির জালে হারিয়ে, একদিন সবাই হয়ে যাব ধূলির কণা, আর সেই প্রাচীন সূর্য উঠবে আবার, অনন্ত পূর্ণতা।







0 comments:
Post a Comment